রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যােগে অগ্নি নির্বাপক মহড়া


রাজস্থলী প্রতিনিধি    |    ১০:২৩ পিএম, ২০২১-০৬-২৫

রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যােগে অগ্নি নির্বাপক মহড়া

রাঙামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার ঐতিহ্যবাহী বাঙালহালিয়া  বাজারে কাপ্তাই জোন ডেয়ারিং টাইগার্স ২৩ ইষ্টবেঙ্গল রেজি,বাঙালহালিয়া সাব জোনের ব্যবস্থাপনায় ২৫ জুন  শুক্রবার সকাল ১০ টায় জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ গাজী মিজানুল হক এর নির্দেশনায়  অগ্নিনির্বাপক মহড়া অনুষ্টিত হয়েছে।

বাঙালহালিয়া সাব জোন কমান্ডার ল্যাফটেন্ট সাদ মাহমুদ এতে  নেতৃত্ব দেন। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন,বাঙ্গালহালিয়া ক্যাম্পের , সিনিয়র ওয়ারেন্ড অফিসার মোঃ আবদুল হাকিম, বাঙালহালিয়া বাজার কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম সহ  বিভিন্ন এলাকার এবং ব্যাবসায়ীবৃন্দ।

মহড়ায় ভূমিকম্প অগ্নিকান্ড  ও যে কোন দুর্ঘটনা থেকে সাধারন মানুষের জানমাল ও রাষ্ট্রিয় সম্পদ রক্ষার বিভিন্ন কলা কৌশল সবার সামনে উপস্থাপন করেন সিনিয়র ওয়ারেন্ড অফিসার আবদুল হাকিম।

বর্তমানে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সেনাবাহিনী অগ্রনী ভূমিকা রেখেছেন।ব্যবসায়ীদের সর্তকতা অবলম্বনে চলার পরামর্শ দেন।